• খেলাধুলা

বিধ্বংসী বোলিংয়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ইংল্যান্ডের করা ২৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারল না পাকিস্তান। ওলে রবিনসন ও জোফরা আর্চাারদের বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। দুদলের প্রথম ইনিংস শেষে ১৮০ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই ইংল্যান্ডকে অলআউট করে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু ইংলিশ পেসারদের বিধ্বংসী বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। শুরু থেকেই পড়তে থাকে একের পর এক উইকেট। আর উইকেট পতনের ধারা থামাতে না পারায় অল্পতেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। 

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি খেলেন আজান এওয়াইস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন সৌধ শাকিল। বাকি নয়জন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি

ইংল্যান্ডের তিন পেসার মিলে পাকিস্তানের ১০টি উইকেট ভাগ করে নিয়েছেন। ১৩ ওভার বল করে মাত্র ১১ রানের খরচায় ৬টি মেডেনসহ সর্বোচ্চ চারটি উইকেট নেন ওলে রবিনসন। তিন উইকেট নিয়েছেন জোফরা আর্চার। কিন্তু খরচ করেন মাত্র ২৬ রান। এছাড়া ৩৩ রান দিয়ে দুটি উইকেট নেন জশ টাং।

মন্তব্য (০)





  • company_logo