• জাতীয়

ঠাকুরগাঁও পৌঁছালেন রাষ্ট্রপতি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দুই দিনের সফরে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরের দিকে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন এরপর সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

‎তার কর্মসূচির মধ্যে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত, এরপর কালীবাড়ির নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগদান। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।

‎সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এরপর নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাওয়ার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, অংশ নিতে পারবেন না এমপি...

নিউজ ডেস্কঃ চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে...

image

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনক...

image

‎নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?

নিউজ ডেস্কঃ নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সর...

image

‎দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ: শামা ওবায়েদ ‎

নিউজ ডেস্কঃ চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রত...

image

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ‎

নিউজ ডেস্কঃ পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ...

  • company_logo