• লিড নিউজ
  • জাতীয়

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎এ সময় চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। পাশাপাশি সংকট সমাধানে বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
‎
‎বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্য কথা বলতে হবে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
‎
‎তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরতে হবে।
‎
‎গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

২

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৩

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

image

‎দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স...

৫

‎নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহী...

  • company_logo