• লিড নিউজ
  • জাতীয়

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশ এর প্রতিনিধিগণের (সাদপন্থী) সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তারা চান, যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। কারণ, এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা ঘটেছে।

মাওলানা সাদ আসবেন কিনা এ বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।

এর আগে, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয় এবং এতে তাবলীগ জামাতের (জুবায়েরপন্থী অংশ) প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্...

নিউজ ডেস্ক : তাবলিগ জামাতের বৈশ্বিক কেন্দ্র দিল্লির নিজামুদ্...

image

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

নিউজ ডেস্ক : নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরবে প্রবাসী কল্যাণ...

image

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে ...

নিউজ ডেস্ক : ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা...

image

‎শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্...

নিউজ ডেস্কঃ শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির ...

image

ঢাকার পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের এগিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স...

  • company_logo