• লিড নিউজ
  • জাতীয়

‎শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্তি: রিজভী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বুকলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎রিজভী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান তিনি।

‎এ সময় শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ থেকেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন রিজভী।

‎তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে দেশের নাগরিকদের পরিচয় ‘বাংলাদেশি’। শেখ হাসিনা মুখে বাঙালি বাঙালি বললেও, পাসপোর্টে লিখতে হয়েছে বাংলাদেশি।

‎অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্য জানতে পারবেন।

‎এ সময় ছাত্রদলের চারটি নতুন বুকলেটের উদ্বোধন করা হয়। এতে জুলাই আন্দোলনসহ গত কয়েক বছরে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।

মন্তব্য (০)





image

ঢাকার পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের এগিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স...

image

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: ...

নিউজ ডেস্কঃ দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যা...

image

‎জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রাথমিক তারিখ জানালে...

নিউজ ডেস্কঃ আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের ...

image

নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক: নতুন করে তিন ক্যাটাগরিতে ৯০ জন প্রবাসীকে বাণিজ্য...

image

‎ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়...

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...

  • company_logo