• লিড নিউজ
  • জাতীয়

‎জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রাথমিক তারিখ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সা’দপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে।’

‎বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।’

‎সাদপন্থিদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘জানুয়ারি মাসে জুবায়েরপন্থিদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করতে চায়। অথবা চলতি নভেম্বরের শেষ দিকে আগে ইজতেমা করতে চায়।’

‎এসময় তিনি বলেন, ‘জুবায়েরপন্থিদের প্রস্তাব সাদপন্থিরা যেন অন্য কোথাও ইজতেমা করে, তবে সাদপন্থিরা এতে একমত নন।’

‎মাওলানা সাদের দেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমা উপলক্ষে মাওলানা সাদের দেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।’

‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ‘আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র অনেক ভালো। ছিনতাইয়ের প্রবণতা কমেছে।’

‎পুলিশের ভেতরে যারা সরকারকে অসহযোগিতা করছে তাদের শনাক্ত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‎দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্...

নিউজ ডেস্কঃ শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির ...

image

ঢাকার পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের এগিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স...

image

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: ...

নিউজ ডেস্কঃ দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যা...

image

নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক: নতুন করে তিন ক্যাটাগরিতে ৯০ জন প্রবাসীকে বাণিজ্য...

image

‎ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়...

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...

  • company_logo