• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের আমলে দায়েরকৃত মামলায় ৫৫৪ দিন কারাবরণের পর এদিন জামিনে কারামুক্ত হন তিনি।
‎
‎এর আগে, বিতর্কিত ওই সরকার বিনা ওয়ারেন্টে কোনো মামলা বা জিডি ছাড়াই ২০০৭ সালের ৭ মার্চ যৌথবাহিনী জরুরি বিধিমালায় গ্রেফতার করে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। একে একে দায়ের করা হয় ১২টি মামলা।
‎
‎পাশাপাশি চালানো হয় নানা প্রোপাগান্ডা। এসব মামলায় রিমান্ডের নামে তারেক রহমানের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। ১৮ মাসের কারাবন্দি জীবনে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিষ্ঠুর নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সব মামলায় জামিন নিয়ে উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান।

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

২

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৩

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

image

‎দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স...

৫

‎নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহী...

  • company_logo