• লিড নিউজ
  • জাতীয়

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৯৬ স্কোর নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুর মান বর্তমানে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ‘মাঝারি’ স্তরের মধ্যবর্তী অবস্থানে রয়েছে।   

‎এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসা।

‎পরিবেশবিদদের মতে, অপরিকল্পিত নগরায়ণ ও মেগা উন্নয়ন প্রকল্প, রাজধানীর আশপাশে পরিচালিত ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহনের নির্গত কালো ধোঁয়া এবং বিভিন্ন স্থানে চলমান রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাচ্ছে। ফলে ঢাকা ও দেশের সামগ্রিক বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

মন্তব্য (০)





image

স্পিকারের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

‎জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী, সমন্বয়...

নিউজ ডেস্কঃ জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং ...

image

‎প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন:...

নিউজ ডেস্কঃ এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান ...

image

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্...

image

‎স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির ...

  • company_logo