ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয় সরকার মন্ত্রী শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...
নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...
নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...
নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ...

মন্তব্য (০)