• জাতীয়

‎তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দের অবতরণ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

‎সফরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন তিনি। প্রথম দিন পঞ্চগড় ও লালমনিরহাট, দ্বিতীয় দিন ঠাকুরগাঁও ও তৃতীয় দিন দিনাজপুর এবং নীলফামারীর বিভিন্ন স্থাপনা করে দেখবেন তিনি।

‎সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও এর শতবর্ষী আমগাছ, দিনাজপুরের পার্বতীপুরে সেন্ট্রাল রেলওয়ে কারখানা, ও নীলফামারীর চিনি মসজিদসহ উল্লেখযোগ্য দর্শনীর স্থান ঘুরে দেখার কর্মসূচি রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর ঘিরে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

মন্তব্য (০)





image

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে: খাদ...

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত...

image

‎ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ার পাইলট প্রকল্পে ম...

image

বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়...

নিউজ ডেস্কঃ মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগর...

image

‎গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভি...

নিউজ ডেস্কঃ গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের ...

image

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: ...

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ...

  • company_logo