• লিড নিউজ
  • জাতীয়

মব সহিংসতায় সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মব’ সহিংসতায় সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে। 

তিনি বলেন, অপরাধের বিচার করার একচ্ছত্র কর্তৃত্ব কেবল রাষ্ট্রের। আইনি প্রক্রিয়া ব্যতীত কাউকে সাজা দেওয়া বা শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে ‘মব’ সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে এবং আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সহিংসতা বা গণপিটুনির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সহিংসতা ছড়াতে পারে এমন সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্ত ও তাদের আইনের আওতায় আনার কার্যক্রমের অব্যাহত আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উগ্রতা যাতে মাথা চাড়া দিতে না পারে সে লক্ষ্যে এলাকার মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ফেসবুক, টুইটারসহ অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে কেউ যাতে গুজব ছড়িয়ে কোনো প্রকার ‘মব’ সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তা মনিটর করা হচ্ছে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে ‘মব’ সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

৩

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৪

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

  • company_logo