ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব চিটাগাং ইউরিয়া সার কারখানা লিমিডেট (সিইউএফএল)। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) থেকে গ্যাস বরাদ্দের খবর পেয়ে কারখানাটি পুনরায় চালু করার প্রস্তুতি চলছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে সার উৎপাদন শুরু হবে বলে আশা করছে কারখানা কর্তৃপক্ষ।
সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ গত ২ মার্চ কারখানাটিতে সার উৎপাদনের পর গ্যাস সংকটে ৪ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়।
এরপর গত ৫ মাস ২১ দিন আর কারখানাটি চালু করা সম্ভব হয়নি। এর আগেও বিভিন্ন সময়ে কারখানাটি যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে বন্ধ ছিল। প্রতিদিন ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম গ্যাসনির্ভর কারখানাটি পুরোদমে চালু রাখতে প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি পুনরায় পরীক্ষা করতে হচ্ছে।
গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাওয়ার পর কারখানা চালুর জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে ৩ সেপ্টেম্বর থেকে পুরোদমে সার উৎপাদন শুরু হবে।
তবে কারখানাটিকে কতটুকু গ্যাস দেওয়া হবে এ ব্যাপারে জানতে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মু. রইস উদ্দিনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহা...
নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিম...
নিজস্ব প্রতিবেদকঃ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্য...
নিউজ ডেস্ক : মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্...
নিউজ ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মর...

মন্তব্য (০)