• লিড নিউজ
  • জাতীয়

‎দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুই বছর ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির চাহিদা তুলনামূলক কম থাকায় পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছিল।’

‎আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।’ তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।
‎
‎জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে।’
‎
‎ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা
‎
‎ঢাকার বড় ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এসব যান চলাচলে মানুষের কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।’
‎
‎তিনি জানান, সরকার দ্রুত এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, পাশাপাশি যানবাহনের মান ও নিরাপত্তা কেমন হবে—নীতিমালায় তা নির্ধারণ করা হবে।
‎
‎৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
‎
‎প্রেস ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও জানান ডা. জাহেদ উর রহমান।
‎
‎তিনি বলেন, ‘কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।
‎
‎ফ্যামিলি কার্ডের অর্থনীতিতে প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তারা তা দ্রুত বাজারে ব্যয় করবেন। এতে বাজারে চাহিদা বাড়বে, নতুন ব্যবসা ও শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানও বাড়তে পারে।’
‎
‎তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড শুধু দরিদ্র মানুষের আর্থিক সহায়তার কর্মসূচি নয়; এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের জীবন ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে চাহিদা ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে।’
‎
‎মৎস্য খাতের অগ্রগতির তথ্য
‎
‎মৎস্য খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘কিশোরগঞ্জের কটিয়াদীর জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন মৎস্য পেশাজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পদক দেয়া হয়েছে।’
‎
‎তিনি বলেন, ‘মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কৃষির অন্যান্য খাতের মতো মৎস্য খাতেও বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

৩

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৪

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

  • company_logo