ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এ কর্মসূচি পালন করা হবে। লংমার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার জানান, সকাল ৭টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন জোটের নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় সভাও করবে ১১ দলীয় ঐক্য। তাদের প্রত্যাশা, মানুষ স্বতস্ফূর্তভাবে ওই লংমার্চে অংশ নেবে।
জামায়াতের এ জ্যেষ্ঠা নেতা আরও জানালেন, আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। ক্ষমতাসীন দল বিএনপিরও সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...
নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

মন্তব্য (০)