• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

‎এদিন সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে সকালে বৃষ্টির পরও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে।
‎
‎সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
‎
‎আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।   
‎
‎যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আর এক শহর কুয়ালালামপুর। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এর পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা ও চিলির সান্তিয়াগোর মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।
‎
‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

মন্তব্য (০)





image

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈ...

১

‎নিউজ ডেস্কঃ  জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিড...

image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

৪

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৫

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

  • company_logo