• লিড নিউজ
  • জাতীয়

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলেছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করব না। বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা।

‎শনিবার (২২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাত ৮টায় আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি আয়োজিত ‘২য় ঢাকা আন্তর্জাতিক হাঁটু সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দক্ষতা ও আধুনিক জ্ঞানের প্রকৃত মেলবন্ধন ঘটলেই কেবল চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। বর্তমান সুপার-স্পেশালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে স্বাস্থ্যসেবার আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদার চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন হবে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞ দলগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

‎মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। স্বাস্থ্য খাতে এ ধরনের ঐতিহাসিক বরাদ্দ এই প্রথম। তবে চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এ তহবিলের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বছর স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ফেলোশিপ প্রদান করা হয়। ‘সেভ ইয়োর নি’ শিরোনামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।

মন্তব্য (০)





image

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

নিউজ ডেস্ক : পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ...

image

‎দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন ...

নিউজ ডেস্কঃ দায়িত্ব গ্রহণের পর রোববার (২৩ আগস্ট) বেসামরিক বি...

image

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নিউজ ডেস্কঃ নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ...

image

‎রোহিঙ্গাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশে আশ্রয়...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্...

image

‎সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্য...

  • company_logo