• লিড নিউজ
  • রাজনীতি

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট)  মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট দেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লিখেছেন- 

মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

প্রিয় নেতৃবৃন্দ,

‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

আপনাদের বিশ্বস্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মরণ করেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo