• জাতীয়

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্রতিমন্ত্রী হাবিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মেধা তালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে তাদের জবাবদিহি রয়েছে। সেই জবাবদিহির জায়গা থেকেই এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করব। এটি আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। এর মাধ্যমে এলাকার মানুষ ও শিক্ষার্থীরা উপকৃত হবে। এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে। 

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে এলাকার মানুষ তাদের ব্যবহার, কথাবার্তা ও কর্মকাণ্ডে আঘাত পান। জনগণের মন জয় করেই এলাকার উন্নয়ন করতে হবে। 

তিনি বলেন, একটা সময় আমরা সবাই সকালে ঘুম থেকে ওঠে কেউ জেলে যেতাম, না হলে কেউ কোর্টে যেতাম, না হলে কাউকে থানায় যেতে হতো। গ্রেফতার করে পুলিশে নিয়ে যেত। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। সেই সময়ের কথা ভুলে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হাবিব বলেন, বাংলাদেশ ছোট দেশ। বিগত দিনে দেশে অর্থনৈতিক ও গণতান্ত্রিকভাবে অনেক সমস্যা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রতিটি নাগরিক মনে করে এই বাংলাদেশ তার, এই বাংলাদেশের মালিকানা তার। এই বাংলাদেশের প্রতি তার দায়িত্ব রয়েছে এবং দেশের ও সরকারের তাদের প্রতি দায়িত্ব রয়েছে।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

image

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, বৃহস্পতিবার ভোট

নিউজ ডেস্ক : ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন কর...

  • company_logo