• খেলাধুলা

মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারায় ইস্ট দিল্লি রাইডার্স। সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান তোলে রাইডার্স। জবাবে ১৫৬ রানে অলআউট হয় নিউ দিল্লি টাইগার্স।

তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের চোট পাওয়ার ঘটনা। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিস মীনার বলে লক্ষ্য থারেজার সরাসরি শট গিয়ে আম্পায়ারের মুখে আঘাত করে। 

ব্যাটসম্যান হতভম্ব হয়ে যান। ঘটনার পর ভরদ্বাজকে আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে ডিপিএলেরই একটি ম্যাচে কাঁধেও আঘাত পেয়েছিলেন তিনি। 

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্ট দিল্লি রাইডার্স। ওপেনার বংশ মেহরা ও অর্পিত রানা প্রথম উইকেটে মাত্র ৫.৪ ওভারে ৬২ রান যোগ করেন। মেহরা ২১ বলে ৩৫ রান করেন, আর রানা ২২ বলে করেন ৩৩।

এরপর মায়াঙ্ক রাওয়াত ও সূর্যাংশ রায়না ইনিংসের গতি ধরে রাখেন। রাওয়াত ২৩ বলে চারটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন। রায়নার ব্যাট থেকে আসে ২১ বলে ৩৩ রান। তাঁদের অবদানে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান করে দিল্লি রাইডার্স।

নিউ দিল্লি টাইগার্সের হয়ে ঋষভ  শর্মা ৩৪ রানে ৩টি এবং লক্ষ্মণ ৩১ রানে ২টি উইকেট নেন। 

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল টাইগার্স। কিন্তু দ্রুতই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। ১০.২ ওভারে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউ দিল্লি টাইগার্স।  

এরপর অধিনায়ক হিম্মত সিং ও লক্ষ্য থারেজা পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে মায়াঙ্ক রাওয়াত হিম্মতকে ২০ বলে ৩১ রানে ফিরিয়ে দিয়ে সেই জুটি ভেঙে দেন।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউ দিল্লি টাইগার্স। শেষ পর্যন্ত ১৫৬ রানে অল আউট হয়ে ৩৬ রানে ম্যাচ হারে তারা।

ইস্ট দিল্লি রাইডার্সের বোলারদের মধ্যে আশিস মীনা ছিলেন সবচেয়ে সফল। চার ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মায়াঙ্ক যাদবও নজর কাড়েন ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে। 

ব্যাট হাতে দাপট দেখানোর পর বল হাতেও নিয়ন্ত্রিত পারফরম্যান্স, এই দুইয়ের যোগফলে অরুণ জেটলি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ইস্ট দিল্লি রাইডার্স।

মন্তব্য (০)





image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

image

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...

image

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...

image

বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে ডারউইনে ৯ উইকেটের বড় হারের...

  • company_logo