ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে মুন্সিগঞ্জ ছাড়া দেশের বাকি ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশব্যাপী ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ।
এই ঘটনায় নড়েচড়ে বসে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। নানামুখী চাপের কারণে আইনশৃঙ্খলা বাহিনীও শুরু করে সাঁড়াশি অভিযান। একে একে গ্রেফতার করা হয় জেএমবির শীর্ষ নেতাদের।
বিস্ফোরণ ঘটানো স্থানগুলোর মধ্যে ছিল হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা-সরকারি স্থাপনা। জায়গাগুলোতে জেএমবির সদস্যরা লিফলেটও ছড়িয়ে দেয়।
মূলত, বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করেছিল জেএমবি। তবে ঘটনার দুই বছর পর সংগঠনটির শীর্ষ ৬ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...
নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...
নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

মন্তব্য (০)