ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন করে আরও ১২টি জেলায় এ অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এর আগে ১৬টি জেলায় এ কার্যক্রম চালু হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘আগে জামিন পাওয়ার পরও বেইল বন্ড জমা ও যাচাই-বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। ই-বেইল বন্ড চালু হওয়ায় এখন আর সেই হয়রানি থাকবে না। ডিজিটাল সিস্টেমে কর্মকর্তা বা বিচারপ্রার্থীরা মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।’
এসময় বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ, সময় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে আশা করেন তিনি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে যে জেলাগুলো তুলনামূলক ভালো দক্ষতা দেখাবে তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্...
নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...
নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...
নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

মন্তব্য (০)