• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

‎বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দিতে হবে।

‎গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। 

মন্তব্য (০)





image

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রস...

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মা...

image

গরিবের টেসলা বিদ্যুতের ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ ...

নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্...

image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

  • company_logo