• লিড নিউজ
  • রাজনীতি

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন তিনি।

‎তিনি বলেন, রাজনৈতিক একটি দল ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিজভী।
‎
‎স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলেও বিএনপি পিছু হটেনি। রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি।
‎
‎তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিতে যুক্ত না থাকলেও নির্যাতিত হতে হয় তাকেও। কবর জিয়ারতের সময় ক্রীড়া মন্ত্রী আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo