• লিড নিউজ
  • জাতীয়

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। আজ (সোমবার, ১০ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
‎
‎অভিযোগের নথি অনুযায়ী, গত ২৯ জুলাই ইসলামি ব্যাংকের পক্ষে অভিযোগ দায়ের করেন ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলি। অভিযোগপত্রে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার্স এর নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। যার পেছনে ছিলেন নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা, এস আলম ও ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন।
‎
‎৩৮ জনের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি দুদককে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসলামি ব্যাংক।

মন্তব্য (০)





image

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

১

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...

image

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্...

২

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

image

‎ওয়াইপা অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

৫

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

  • company_logo