ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান হাইকমিশনার।
বৈঠকে দু'দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে রোববার, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
পরে, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাই-কমিশনারের বৈঠকের বিষয়ে জানান খলিলুর রহমান। বৈঠকে দু'দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...
নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

মন্তব্য (০)