• লিড নিউজ
  • জাতীয়

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে চাই: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের ২০কোটি মানুষের ৪০কোটি হাত কে শ্রমিকের হাতে  রুপান্তরিত করতে চাই।জনগনের সমথর্ন  থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ। বিএন পির সকল ক্ষমতার  উৎস জনগণ। নারীরা  যাতে স্বাবলম্বী  হতে পারে সেজন্য আমরা  বলেছিলাম ফ্যামিলি কার্ড  ঘরে ঘরে পৌছে দেব।

এ বছর  ৪১ লাখ মায়ের  হাতে ফ্যামিলি কার্ড তুলে  দেব। ৯আগস্ট বাঁশখালী উপজেলার  বাহারচড়া সমুদ্র  পাড়ে জন সভায়  প্রধানমন্তী সব কথা  বলেন।তিনি আরো বলেন,চট্রগামে চীন কে বড় একটা  জায়গা  দিয়েছি,সেখানে  চট্রগ্রামের মানুষ  কাজ করার  সুযোগ পাবে।সেখানে  তারা কয়েকশত  মিল কারখানা করবে। এর মাধ্যমে  বিদেশী মুদ্রা অজর্ন করতে পারবো। এ দেশের  মানুষের কর্মসংস্থানের পূর্বশর্ত দেশে শান্তি শৃঙ্খলা। বাজারে গন্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চাইবে, সঠিকভাবে বন্দর থেকে যেন কাঁচামাল আসতে পারে।

তাই আমাদের সচেতন থাকতে হবে,সতর্ক থাকতে হবে।যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। বিভ্রান্ত কারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।  

সমাবেশে বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রী  সালাউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ , এসময় চট্টগ্রাম, কক্সবাজারের সংসদীয় আসনের বিভিন্ন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

image

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতা...

image

‎হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে ...

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ ব...

  • company_logo