• লিড নিউজ
  • জাতীয়

‎আমরা কেবল ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলে ছেড়ে দেইনি, অঙ্গীকার আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চব্বিশের (২০২৪) জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের শেষের দিকে দেশে ফিরেছিলেন তারেক রহমান। দেশে ফিরেই তার দেয়া প্রথম বক্তব্যে লাখো মানুষের সামনে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভাষায়— এই কথাটি কেবল তিনি বলার জন্য বলেননি, বরং এটি বিএনপির পক্ষ থেকে দেশের মানুষের আকাঙ্খা বাস্তবায়নের এক প্রতিশ্রুতি এবং সেই লক্ষ্যে সরকারের পরিকল্পনা, চেষ্টা এবং অঙ্গীকার আছে।

‎আজ (শনিবার, ৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও দ্বিতীয়বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয়ে কথা বলেন তিনি।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রদের উদ্দেশে বলছি, আমরা তোমাদের মধ্যেই আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহিদ হয়েছে, তাদের আকাঙ্খার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্খা বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি, আমাদের নেতা জনাব তারেক রহমান আছেন।’

‎তিনি বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্খা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে—সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং, আমরা কেবল “উই হ্যাভ আ প্ল্যান” বলে ছেড়ে দেইনি। আমাদের নেতৃত্ব আছে, পরিকল্পনা, কর্মসূচি, প্রতিশ্রুতি, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ অর্জনের চেষ্টা করছি। আমরা যাবো, এগোবো।’

‎আর যারা আকাঙ্খার ওপর ভিত্তি করে চেতনানির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজ পতিত স্বৈরাচারকে আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ, আবহ সৃষ্টি করছে বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের বয়স সাড়ে ৫ থেকে ৬ মাস। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে, “ব্যর্থ সরকার”। আরে ব্যর্থ হওয়ার জন্যও তো একটা সময় লাগে! আমরা তো শুরু করছি কেবল।’

মন্তব্য (০)





image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

image

বগুড়ায় ৪'শ একর জায়গায় বিসিক শিল্প পার্কের পরিকল্পনা: বাণি...

বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...

image

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

  • company_logo