• লিড নিউজ
  • জাতীয়

লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকা সফরের শেষ দিনে ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

‎বার্তায় বলা হয়, লালবাগ কেল্লা পরিদর্শনের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মার্কিন দূতাবাসের অবদান সম্পর্কেও অবগত হন।

‎তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।

‎উল্লেখ্য, রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি।

মন্তব্য (০)





image

‎জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদে দোয়া মাহফিল ‎

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরা...

image

‎দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি...

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাস...

image

‎‘চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার’

নিউজ ডেস্কঃ পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের পর আগামী ১৬...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খাল...

image

‎শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

  • company_logo