• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান হারাতে বসেছিল, তবে জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই অবস্থান পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

‎অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে তরুণ ও দুরন্ত ছেলেমেয়েরা প্রবল এক দানবের হাত থেকে দেশকে রক্ষা করেছে।’

‎তিনি বলেন, ‘জুলাইয়ের তরুণরা যে সাহস দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

‎ড. খলিলুর রহমান বলেন, ‘দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্ব পদে নির্বাচনে অংশ নেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি বড় পরীক্ষা ছিল।’ সেই পরীক্ষায় সফল হতে মন্ত্রণালয় কাজ করেছে বলেও জানান তিনি।

‎তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে।’

মন্তব্য (০)





image

ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদা...

image

হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনম...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

image

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

নিউজ ডেস্ক : বাহাত্তর থেকে পঁচাত্তর না বুঝলে বিগত ষোলো বছরের...

image

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ আর কখনও কোনো দেশের ‘ক্লায়েন্ট স...

image

‎নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে ...

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপ...

  • company_logo