• রাজনীতি

ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাকে ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে। সেখানে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা পালটাপালটি সংঘর্ষের ফলে আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, আবাসিক হলের আসন দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকালের দিকে সেই উত্তেজনা সংঘর্ষে গড়ায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেন।

এদিকে বিকালের দিকে আলিয়া মাদ্রাসা এলাকার এ সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

বিকাল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন। এ সময় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

নয়নকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo