• লিড নিউজ
  • জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‎আজ রোববার (২ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

‎ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

‎গত ১৭ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় সাত আসামিই পলাতক।

মন্তব্য (০)





image

বাংলাদেশকে জোটে নিচ্ছে না আশিয়ান, নেপথ্যে যে কারণ

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আস...

image

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : মি...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবা...

image

গণতন্ত্র টিকে থাকলে দেশ এগোবে, স্বৈরাচারের পুনরাবৃত্তি হল...

নিউজ ডেস্কঃ গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে আর ...

image

‎আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত...

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সু...

image

‎দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

নিউজ ডেস্কঃ দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলা...

  • company_logo