• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে মূলত বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পখাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, করনীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

‎বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, করব্যবস্থা, নিয়ন্ত্রক জটিলতা, লজিস্টিকস, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‎এছাড়া এ বৈঠকে, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, করনীতি ও শুল্কসংক্রান্ত বিষয়, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ, বেসরকারি খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য (০)





image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

image

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন ...

image

মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছ...

নিউজ ডেস্কঃ মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাও...

image

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকশিত করা প্রধানমন্ত্রী তারেক রহ...

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স...

image

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

  • company_logo