ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। সে সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতারা হামলার শিকার হন। ওই ঘটনায় এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছিল।
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...
নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

মন্তব্য (০)