• লিড নিউজ
  • জাতীয়

‎বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূ-রাজনীতির কোনও প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

‎তিনি বলেন, এসব নিয়ে আমরা আলোচনা করিনি। বৈঠকে ভারত ও চীনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন তিনি।

‎ড. খলিলুর রহমান বলেন, খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।

‎তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা এক বৈঠকে সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই তাদের সঙ্গে সম্পর্কটা রাখছি, এগিয়েই যাচ্ছে।

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস সংকটের বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি।

‎এ সময় মিয়ানমার-চীন করিডোর নিয়ে আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করেন।

‎র‍্যাবের ওপর মার্কিন স্যাংকশন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। তবে আজ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়...

image

পাহাড়ি অঞ্চলে শতভাগ বিদ্যুতায়নে তৃতীয় ধাপে সৌরবিদ্যুৎ প্র...

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার দুর্গম পার...

image

‎শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ ‘পর্যালোচনা’ ...

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধান...

image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

  • company_logo