• রাজনীতি

গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। একদলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়।’

‎আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
‎
‎ডা. শফিকুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে চরম নির্যাতনের শিকার হলেও, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডের বিচারই চায় জামায়াতে ইসলামী।’
‎
‎বিচার পেতে যত সময়ই লাগুক, হত্যাকারীদের আইনের আওতায় আনতেই হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ৬ আগস্ট থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।
‎
‎ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সংসদে বিভিন্ন বিষয়ে আপসের চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভয় কিংবা অন্যায়ের কাছে জামায়াতে ইসলামী কখনো মাথা নত করবে না।’
‎
‎অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংসদে ফায়সালা না হলে সকল শহিদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সকল দাবি আদায় করা হবে।’

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo