• জাতীয়

‎সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সকল শ্রেণির পেশার মানুষের সকল ধরনের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

‎আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক, কান-গলা ইন্সটিটিউটে আয়োজিত ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‎তিনি বলেন, ‘সরকার বদ্ধপরিকর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও বসবাস উপযোগী বাংলাদেশ তৈরিতে।’

‎রাজধানীতে সাবেক এমপি নজরুল ইসলাম আটক
‎সরকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে যেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা করার সুযোগ আছে সেসব জায়গায় মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

‎সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাখাতে সামর্থ্যবান চিকিৎসক ও সমাজের বিত্তবানদের জাকাত ও অনুদান করার আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে মঙ্গলবার সিইসির বৈঠক

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারে...

image

‎অর্থনীতি এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে চায়না অর...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ...

image

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে য...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপ সরকারে...

image

‎রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক...

image

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনার জন্য নি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্প...

  • company_logo