• জাতীয়

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনার জন্য নির্বাচন কমিশনের চিঠি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনো সাক্ষাতের নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ হয়নি। রোববার (২৬ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিটি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

‎এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

‎এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মাননীয় স্পীকারের সাথে আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে স্পীকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

‎এতে বলা হয়েছে, সাক্ষাতের সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার-এর সাথে নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও  প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে মাননীয় স্পীকারের দফতরে অবস্থান করবেন।

‎উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ প্রসংঙ্গে আলোচনার নিমিত্তে স্পীকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

মন্তব্য (০)





image

‎রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক...

image

একটি ইসলামিক চিন্তাধারার দলকে নির্মূল করতে শাপলা চত্বরে হ...

নিউজ ডেস্কঃ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একটি ইস...

image

টানা পাঁচদিন সব বিভাগে বৃষ্টির আভাস ‎

নিউজ ডেস্কঃ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদে...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্র...

image

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিউজ ডেস্কঃ জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরি...

  • company_logo