ফাইল ছবি
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিবিধান মতো দায়িত্ব পালন করেছন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করেছেন। তিনি জানান, তার গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পূর্বে দায়িত্ব পালনের সময়ে অপরাধ মামলা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় চলবে। বিরোধীদলের প্রতিবাদ করার স্বাধীনতা আছে। সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি হিসেবে ৬ মাসের নিরাপত্তাসহ আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উল্টোরথের দিন কাকতালীয়ভাবে মতিঝিলে বোমা পাওয়া যায়। উল্টোরথের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এদিন সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ মানুষকে পুলিশের সেবা দেয়ার মানসিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘পুলিশ পদক তালিকায় ত্রুটি থাকায় পদক দেয়া হয়নি।’
নিউজ ডেস্ক : পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নতু...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের এক দিন পর বঙ্গভবন ...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষা...
নিউজ ডেস্কঃ এ বছরের ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের ...

মন্তব্য (০)