• রাজনীতি

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে তিনি স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গ্রামগঞ্জের লাখ লাখ নেতাকর্মীকে হত্যা করা ছাড়া এরশাদের আদ...

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...

image

ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল...

image

এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

নিউজ ডেস্কঃ দেশে অতিবর্ষণ ও উজানের ঢলে আকস্মিক বন্যা ও দুর্য...

image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

  • company_logo