• বিনোদন

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বেশ কিছু জনপ্রিয় গান সিনেমাতেও প্লেব্যাক করেছেন এ তারকা জুটি। মাঝে অনেক দিন বিরতি গেছে, আর প্লেব্যাকে একসঙ্গে পাওয়া যায়নি তাদের কণ্ঠ। দীর্ঘদিন পর আবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও ইমরান। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় তারা প্লেব্যাক করেছেন।

'দুজন মিলে বাঁচব এক জীবন’ —এমন শিরোনামের একটি গান তারা গেয়েছেন। এ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমরান। রোববার (২৮ জুন) এ রোমান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে, শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি সিনেমার গানে কণ্ঠ দিলাম।’

'দুজন মিলে বাঁচব এক জীবন’ —এ গান প্রসঙ্গে ইমরান বলেন, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।

উল্লেখ্য, পরিচালক কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য এ গান নিয়ে নেপালে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। 

মন্তব্য (০)





image

বিজ্ঞাপন প্রদর্শনীতে অভিনয়শিল্পীদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এস...

image

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ ...

image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo