ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক : উপস্থাপনা, পড়াশোনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। একাধিক টেলিভিশন চ্যানেলে বৈচিত্র্যময় অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি নিয়মিত অংশ নিচ্ছেন করপোরেট আয়োজনেও। এরই মধ্যে নতুন একটি অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় ‘দারুণ দুপুর’।
নতুন এই অনুষ্ঠান নিয়ে বেশ উচ্ছ্বসিত সূচনা। তার ভাষায়, ‘দারুণ দুপুর’ সত্যিই দারুণ একটি অনুষ্ঠান। এখানে বিনোদন জগতের তারকাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের গুণী ও বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হয়ে আসছেন।
তাদের সঙ্গে কথা বলছি, জানছি নানা অভিজ্ঞতা ও জীবনের গল্প। সব মিলিয়ে চমৎকার একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। শুভাকাঙ্ক্ষীরাও বলছেন, দারুণ দুপুরের দারুণ হোস্ট আমি। বিষয়টি নিঃসন্দেহে ভালো লাগার।’
সূচনা আরও জানালেন শনিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। তিনি ছাড়া আরও দুই জন সঞ্চালনা করছেন এ অনুষ্ঠান।
বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে সূচনার উপস্থাপনা ক্যারিয়ার শুরু। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এখনও নিয়মিত উপস্থাপনা করছেন এই অনুষ্ঠান।
এদিকে চ্যানেল আইয়ের ‘দারুণ দুপুর’-এর পাশাপাশি একুশে টেলিভিশনে সূচনার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘একুশের রেসিপি’। আরটিভিতে উপস্থাপনা করছেন ‘গ্ল্যামার শো’। টেলিভিশন অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন করপোরেট আয়োজনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।
শুধু উপস্থাপনাতেই নয়, বিজ্ঞাপনচিত্রেও দেখা মিলছে সূচনার।
বর্তমানে প্রচারিত হচ্ছে আরএফএল, বিকাশ ও ওয়ালটনের বিজ্ঞাপনচিত্র। সব মিলিয়ে উপস্থাপনা ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ততার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে সূচনার ক্যারিয়ার।
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন ...
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরে...
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আদালত ...
নিউজ ডেস্কঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর...
নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের সিনেমা &l...

মন্তব্য (০)