• বিনোদন

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন দেশি গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। নতুন এবং প্রতিভাবান নির্মাতাদের সাহায্য করার জন্যই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন বলে জানান তিনি। এর পাশাপাশি হলিউডেও নিজের কর্মজীবনে আরও উন্নতি করতে চান বলে জানান।

বুধবার (২৪ জুন) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের প্রযোজক হওয়া নিয়ে এমন কথাই বললেন প্রিয়াংকা চোপড়া।

দেশি গার্লখ্যাত অভিনেত্রী বলেন, নিজের কাজ মানুষের কাছে তুলে ধরতে হবে। তার জন্য সামাজিক মাধ্যমের সাহায্য নিতে হবে। 

তার মুক্তিপ্রাপ্ত ‘অবসেশন’ সিনেমার কথা উল্লেখ করে তিনি  বলেন, আমার মনে হয়, আপনার যদি ভালো কোনো ভাবনা থাকে, তাহলে সেটি শুট করে ইউটিউবে তুলে ধরুন। সেটি ‘অবসেশন’ সিনেমার মতো সফল ছবিও হয়ে উঠতে পারে।

প্রিয়াংকা চোপড়া বলেন, বিনোদন জগতে কাজ করার জন্য এখন দারুণ সময়। কারণ এখনকার দিনে ভাবনাই সবচেয়ে বড় সম্পদ। আগে বিষয়টি এত সহজ ছিল না। তিনি যখন চলচ্চিত্র জগতে আসেন, তখন তার কোনো পরিচিতি বা যোগাযোগ ছিল না। 

তিনি বলেন, আমার বাবা-মা দুজনেই চিকিৎসক ছিলেন। তাই চলচ্চিত্র জগতে কীভাবে এগোতে হয়, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তখন এ জগতে প্রবেশ করা খুব কঠিন ছিল।

প্রিয়াংকা চোপড়া বলেন, কর্মজীবনের গোড়ার দিকে তাকে বলা হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্র কখনোই হলিউডের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় হবে না। কারণ সেগুলো ইংরেজি ভাষায় তৈরি হয় না। তিনি বলেন, আমাদের ছবি হিন্দি, তেলুগু, মারাঠি বা অন্য ভাষায় তৈরি হয়। তাই সবাই সেগুলো বুঝবে না— এমনটাই বলা হতো। এখন দিন বদলেছে, সবকিছুই সম্ভব।

সম্প্রতি ‘সিটাডেল’ সিরিজ সাফল্যের পর হলিউডের কাজকে তিনি আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।  তিনি বলেন, হিন্দি সিনেমায় আমি সেরা পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আমেরিকায় ইংরেজি ভাষার কাজের ক্ষেত্রে এখনো তেমন কোনো সুযোগ পাইনি। 

মন্তব্য (০)





image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...

image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

image

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অ...

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...

  • company_logo