• লিড নিউজ
  • অর্থনীতি

‎৪০ মাস পর ৩৬ বিলিয়নের ঘরে রিজার্ভ, কাটছে ডলারের সংকট

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি ফিরেছে। দীর্ঘ ৪০ মাস পর দেশের গ্রস বা মোট রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ কোটি মার্কিন ডলারে। আজ (বুধবার, ২৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-সিক্স’ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৫ কোটি ডলারে। মূলত প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারার ওপর ভর করেই রিজার্ভে এই শক্ত অবস্থান তৈরি হয়েছে।

‎সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরের চরম টানাপোড়েন ও ডলার-সংকট শেষে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির চলমান সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ডলারের বাজার স্থিতিশীল করতে এবং আমদানিকারকদের আস্থা ফেরাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo