• অর্থনীতি

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক ‎

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব, বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠিত বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

‎বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিতকরণ এবং সব ধরনের অনিয়ম-কারসাজি রোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসইর গৃহীত ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকরী পুঁজিবাজার গড়তে বিএসইসি বদ্ধ পরিকর।

‎সব ধরনের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। একইসঙ্গে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মন্তব্য (০)





image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

image

‎ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছে সরকার: ...

নিউজ ডেস্কঃ সরকার দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের ...

image

ব্যাংক খাতে ২০২৫ সাল পর্যন্ত ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়ালো ১০ লাখ ...

নিউজ ডেস্কঃ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের ঝুঁকিপূর...

image

দেশে ফের কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : টানা দুই দফা দাম বৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের...

  • company_logo