• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। খবর দ্য ডনের।

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করে জানান, দুই বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়।

পরে রেসকিউ ১১২২-এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুল নাওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন। 

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

এই ঘটনা বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলে চলমান নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে।

মন্তব্য (০)





image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

১

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

২

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৩

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৪

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৫

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

  • company_logo