• আন্তর্জাতিক

ইসরাইল সফরে যাবেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিগগিরই ইসরাইল সফরে যেতে পারেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট  আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি।  ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  খবর আল জাজিরার। 

সফরটি অনুষ্ঠিত হলে এটি হবে প্রেসিডেন্ট চিরোর প্রথম তেল আবিব সফর। সম্প্রতি ইসরাইল প্রথম দেশ হিসেবে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়।

সোমালিল্যান্ডের কূটনীতিক ইসমাইল শিরওয়াক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তেল আবিবে প্রদর্শিত সোমালিল্যান্ড ও ইসরাইলের পতাকার ছবি শেয়ার করেন। 

তিনি জানান, প্রেসিডেন্ট মঙ্গলবার (১৬ জুন) ইসরাইলে পৌঁছাতে পারেন।

এডেন উপসাগরের তীরে অবস্থিত সোমালিল্যান্ড, যা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই কৌশলগত অবস্থানের কারণে ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, যাতে অঞ্চলটিতে নিজেদের প্রভাব বাড়ানো এবং ইরান ও তার মিত্রদের মোকাবিলা করা যায়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা বর্তমানে ইসরাইলের জন্য একটি বড় উদ্বেগের কারণ।  কেননা,  তারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইল -সংশ্লিষ্ট জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

তবে এ সফর নিয়ে এখন পর্যন্ত সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য (০)





image

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়ে...

image

আদালতে ‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্র...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ. কে...

image

নতুন চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে,...

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ রুদ্ধ কর...

image

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে না আগামীকাল, যা বলছে ইরান

নিউজ ডেস্ক : বহুল আলোচিত মার্কিন-ইরান সমঝোতা স্মারকটি আগামীক...

  • company_logo