• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে না আগামীকাল, যা বলছে ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বহুল আলোচিত মার্কিন-ইরান সমঝোতা স্মারকটি আগামীকাল রোববারে (১৪ জুন) স্বাক্ষরিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ এই তথ্য জানা গেছে।

পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হওয়া এই সমঝোতা দলিলটি মূলত ‘ইসলামাবাদ স্মারক’ নামে পরিচিত। চুক্তিটির মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট করে ইসমাইল বাঘাই জানান, চলমান এই সমঝোতা স্মারকটির মূল লক্ষ্য হল যুদ্ধ অবসান ঘটানো। চলমান এই পরিস্থিতিতে বা বর্তমান পর্যায়ে পরমাণু কর্মসূচি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনার টেবিলে কোনো ধরনের আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময় জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানি মুখপাত্র বলেন, চুক্তিটি আগামীকাল হচ্ছে না এটা নিশ্চিত, তবে আগামী দিনগুলোতে এটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না। তবে অপর পক্ষের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্কবার্তা দেন। 

বাঘাই বলেন, প্রতিপক্ষের এই অস্থিতিশীল আচরণের কারণে এই পুরো প্রক্রিয়া বা চুক্তি সংক্রান্ত যেকোনো ধরনের মন্তব্য বা বিবৃতির ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

১

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

২

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৩

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৪

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৫

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

  • company_logo