• বিনোদন

অভিনয় ছাড়ার প্রশ্নে যা বললেন অক্ষয় কুমার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনয় ছাড়ছেন— সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনই চাউর হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ভূত বাংলা’ সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি। এর মধ্যেই অভিনেতা প্রস্তুতি নিচ্ছেন তার আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর। কিন্তু প্রশ্ন উঠছে— এ সিনেমার পরই কি অবসরের কথা ভাবছেন তিনি। তবে কি অভিনয় থেকে বিদায় জানাচ্ছেন অক্ষয় কুমার?

ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে খোলামেলা কথা বলেন এ খিলাড়িখ্যাত অভিনেতা। অক্ষয় কুমার বলেন, অবসরের চিন্তা যে তার মাথায় একেবারেই আসে না, তা নয়। তবে সেই চিন্তার স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ড।

রসিকতা করে এ অভিনেতা বলেন, ভোরে যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মধ্যে এ চিন্তা মাথায় আসে। কিন্তু ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, আমাকে শুটিংয়ে যেতে হবে। সেটে ৩০০ মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ডই স্থায়ী হয়। 

অক্ষয় কুমার বলেন, তখন ভাবি— ধুর! কালকে অবসর নেব। পর দিন আবার ভোরে ঘুম থেকে উঠে একই ঘটনা ঘটে। এভাবেই জীবনের ৩৬টি বছর কেটে গেল।

অবসরের কথা মাথায় এলেও নিজেকে সবসময় গুটিয়ে নেন তিনি। এর পেছনেও একটি কারণ রয়েছে। অভিনেতা বলেন, অবসরের পর ঘরে বসে থাকার চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াই তার কাছে বেশি পছন্দের।

অক্ষয় কুমার বলেন, আমি অবসর নিলে কী হবে? বাড়িতে বসে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে, নয়তো বাগানের কাজ করতে হবে। বাড়ির সব কাজই আমার ঘাড়ের ওপর এসে পড়বে। তার চেয়ে শুটিং সেটে যাওয়াই অনেক ভালো। আমি অবসর নেব না, সেটাই সবার জন্য মঙ্গল।

মন্তব্য (০)





image

বাদশাহর সঙ্গে বিয়েতে সিলমোহর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির

বিনোদন ডেস্ক : পপসংগীতের জনপ্রিয় গায়ক বাদশাহর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ...

image

প্রস্তাবিত ২০২৬ -২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বিসিআরএ এর ...

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়...

image

রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন: বুবলী

বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে কেবল অভিন...

image

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

বিনোদন ডেস্ক : বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে...

image

নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যো...

  • company_logo