ছবিঃ সংগৃহীত
বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) পক্ষ থেকে আগামী অর্থবছরে ত্রুিয়েটিভ ( সৃজনশীল) অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ টাকার তহবিল সংগ্রহ করা হবে বলে ঘোষণা দেওয়ায় বিসিআরএ এর পক্ষ থেকে আবারও অভিনন্দন জানায়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গিটার, ভায়োলিনসহ বাদ্যযন্ত্র এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরো প্রত্যাহারের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন।
এতে আরও বলা হয়, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ থেকে ৫ শতাংশ করা হয়েছে ফলে এই শিল্পের বিকাশ ঘটবে।
প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্লাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন ষ্টুডিও গড়ে তোলা ও পারফরম্যান্স ভিত্তিক গ্রান্ট স্কিম চালু করার প্রস্তাব করায় সরকার ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। আশা কর হয়, সৃজনশীল অর্থনীতির বিকাশে যে নানান উদ্যোগ গ্রহণের কথা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়ন করে সরকার ত্রুিয়েটিভ খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ব্যবস্থা নিবে।
বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্...
বিনোদন ডেস্ক : পপসংগীতের জনপ্রিয় গায়ক বাদশাহর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ...
বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে কেবল অভিন...
বিনোদন ডেস্ক : বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যো...

মন্তব্য (০)