• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান বড্ড বেশি সময় নষ্ট করে ফেলেছে এবং এর জন্য এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে। 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক বাহিনীকে একটি ‘সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা’ হিসেবে আখ্যায়িত করার পূর্ববর্তী দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তির এখন আর কোনো অস্তিত্বই নেই। ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, ‘ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত!!!

যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড বেশি সময় নিয়ে নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত। কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে!!! 

তবে চড়া মূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo